দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত
হয়েছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজ
সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।নিহত আকরাম বিশ্বাস উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের
ছেলে।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস
গেড়াখোলা ব্রিজ পৌঁছালে গোপালগঞ্জগামী একটি কন্টেইনারবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ
সময় বাসের চাপায় পথচারী আকরাম বিশ্বাস গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এছাড়া কাশিয়ানীতে ঢাকা -খুলনা মহাসড়কের শিবগাতী এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের
মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।বুধবার (২৩
সেপ্টেম্বর) বেলা ১টার দিকে কাশিয়ানী উপজেলার শিবগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ভাঙ্গা হাইওয়ে
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক
থেকে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়।
এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি
মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।খবর পেয়ে
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহত তিনজনকে কাশিয়ানী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে।


