মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মেহেদী ব্যবসায়ী নিহত

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে ফরিদপুর–-বরিশাল মহা- সড়কে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম শেখ
(নুরু) (৫৫)নামে এক মেহেদী ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা
সাড়ে ৭টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া এলাকার রথখোলার ১৪ নম্বর ব্রিজের
সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের
সর্দি গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম শেখ নুরু নিজ বাড়ির ফ্যাক্টরি থেকে উৎপাদিত মেহেদী
কুরিয়ারের মাধ্যমে পাঠানোর উদ্দেশ্যে অটোগাড়িতে করে টেকেরহাটগামি । পথিমধ্যে
ছাগলছিড়া রাস্তার পাশে মাটি ভরাট করে রাখা একটি ট্রলির সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। এতে
তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
যান। কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তিনি
স্ত্রী ও ছোট দুই ছেলে সন্তান রেখে গেছেন। জুম্মার নামাজ শেষে নিজ গ্রামে তার জানাজা
নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়

পূর্ববর্তী নিবন্ধপ্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে: আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধনাবালিকার বয়স বাড়িয়ে এনআইডি ইস্যুর অভিযোগ: দেশজুড়ে বাড়ছে পরিচয় জালিয়াতি