মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত


মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা মুকসুদপুর, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য রবিউল ইসলাম নিহত হয়েছে। সোমবার ( ২৯ ডিসেম্বর)  সকালে ঢাকা – খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল নামক স্থানে অজ্ঞাতনামা বাস চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। নিহত পুলিশ সদস্য রবিউল ইসলাম নড়াইল সদর থানায় কনষ্টেবল পদে কর্মরত ছিলেন। সে মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার  সন্তান।

পরিবার সুত্রে জানাযায়, সে রাতে নড়াইল সদর থানায় নাইট ডিউটি শেষে মোটরসাইকেল যোগে মুকসুদপুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা – খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল নামক স্থানে অজ্ঞাতনামা বাস চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি
পরবর্তী নিবন্ধঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা