মুকসুদপুরে রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

oplus_2


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তরা বসতবাড়ির
নিরাপত্তা প্রাচীর ভেংগে ফেলা এবং ফলজ গাছ কেটে ফেলার একটি অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, গত ১ জুন রাতে মুকসুদপুর উপজেলার ভাবড়াসুর
ইউনিয়নের ভাবড়াসুর গ্রামের সহিদ মোল্লার বসতবাড়ির চারপাশে নির্মিত ইট দিয়ে তৈরী
নিরাপত্তা প্রাচীর দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে এবং একই সঙ্গে কয়েকটি ফলজ গাছও কেটে
ফেলেছে।

পরিবার সূত্রে জানা যায়, ৯১নং ভাবড়াসুর মৌজার ১৩৫০নং খতিয়ানের ১১৯৭ দাগের ১৪
শতক জমি সহিদ মোল্লা ২০১৬ সালে তৈয়াব মোল্লা এবং তার ওয়ারিশগ সিজান মোল্লা ও তার
ভাইবোনদের নিকট থেকে ৪৮৫৭, ৪৭৩১ ও ৫৮০৬ নং সাব- কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন।
পরবর্তীতে তিনি সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষের মাধ্যমে নামজারি (মিউটেশন) সম্পন্ন করেন
এবং দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। ভুক্তভোগীরা জানান,জমির মালিকানা ও
দীর্ঘদিনের ভোগ দখলের ভিত্তিতে তারা সেখানে বসতবাড়ি নির্মাণ করেন এবং নিরাপত্তার
স্বার্থে ইটের প্রাচীর তৈরি করেছেন।

কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রাচীরটি ভেঙে ফেলে
এবং কিছু ফলজ গাছ কেটে দেয়। এ ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে
জানিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত,দোষীদের শনাক্তকরণ এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য
প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় এলাকাবাসীর মতে, এমন ঘটনার সুষ্ঠু তদন্ত করে
দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং
ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধসিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান
পরবর্তী নিবন্ধকুমিল্লায় ফিল্মি স্টাইলে কিশোরীকে ঘর থেকে অপহরণ