মুকসুদপুরে ভোট গ্রহন কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ গোপালগঞ্জের
মুকসুদপুরে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা ২৩, ২৪ ও ২৫ জানুয়ারী ৩
দিনব্যাপী সরকারী মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দিন(এস,জে)মডেল উচ্চ বিদ্যালয়ের
মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও
রিটার্নিং অফিসার আরিফ-উজ- জামান।মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী
রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক
শিক্ষা অফিসার এস,এম মাহতাব উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন
গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো: অলিউল ইসলাম, মুকসুদপুর সার্কেলের সহকারী
পুলিশ সুপার নাফিসুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল
মামুন,উপজেলা নির্বাচন অফিসার মো: নুরু আমিন।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কাশিয়ানী উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ
সেক। কর্মশালায় প্রিজাডিং অফিসার ও সহকারি প্রিজাডিং অফিসারগণ প্রশিক্ষণ গ্রহন
করেন।মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার মো: নুরু আমিন জানান, মুকসুদপুর উপজেলায়
৯৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এর জন্য-১০৫জন প্রিজাইডিং অফিসার,৬১১জন
সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১১১৬জন পুলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন সরকারী সাবের মিয়া জসিমুদ্দীন পেজে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া,সিনিয়র সহ-
সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,যুগ্ম সম্পাদক আরেফিন
মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস ও সদস্য নুর আলম শেখ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ  আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সভা অনুষ্ঠিত                     
পরবর্তী নিবন্ধআমানতের মালিক নয়, চৌকিদার হতে চাই : ডা. শফিকুর রহমান