দেলোয়ার হোসেন মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাংলাদেশ সাংবাদিক ক্লাব
(বিজেসি) দক্ষিণ অঞ্চল প্রধান কার্যালয় জলিরপাের পক্ষ থেকে বিশিষ্ট
সাংবাদিক এবং বিজেসি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অসিত
গাইনকে সংবর্ধনা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকালে মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে
(বিজেসি) দক্ষিণ অঞ্চল প্রধান কার্যালয়ে সাংবাদিক অসিত গাইনকে
বিজিসি এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় এক
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক ও বিজেসি দক্ষিণ অঞ্চল প্রধান কার্যালয়ের
সাধারণ সম্পাদক মাহামুদ মিনা এর সঞ্চালনায় এবং বিশিষ্ট সাংবাদিক
ও এসিয়ান টিভি প্রতিনিধি বিজেসি এর দক্ষিণ অঞ্চল প্রধান
কার্যালয়ের সভাপতি ফকির মিরাজ আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেসি কেন্দ্রীয় কমিটির
সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক বাবু অসিত গাইন।
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালন কালে, চ্যানেল এস এর সাংবাদিক
তরিকুল ইসলামের অকাল মৃত্যুতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা
হয়।
প্রধান অতিথির বক্তব্যে অসিত গাইন বলেন, সাংবাদিককতা একটি
সাহসী পেশা, সাংবাদিকতা জ্ঞান বৃদ্ধিতে আমার মফস্বল
সাংবাদিকদের মাঝে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যাবস্তা সহ
সাংবাদিকদের কল্যাণে একটি আপদকালীন তহবিলের ব্যাবস্থা করবো,
দেশের স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা ও সাহসী অবদানের
কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ছিরু মিয়া সভাপতি মুকসুদপুর
প্রেসক্লাব, কাজী ওহিদ সাধারণ সম্পাদক মুকসুদপুর প্রেসক্লাব,
আব্দুল কাইয়ূম শরীফ সাংগঠনিক সম্পাদক মুকসুদপুর প্রেসক্লাব,
মোঃ আজগর আলী জলিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ
সম্পাদক, আব্দুস সামাদ সরদার সভাপতি ননীক্ষীর ইউনিয়ন বিএনপির,
স্থানীয় বাসিন্দা মোঃ লিটন শেখ, মোঃ শুকুর আলী চোকদার। অনুষ্ঠান
পরিচালনা করেন শাহাদাৎ হোসেন সিএনএন টিভি প্রতিনিধি রাজৈর
উপজেলা।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তানভীর হাসান সৈকত
এসিয়ান টিভি গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, মোঃ বাবুল শেখ ক্রীড়া
সম্পাদক মুকসুদপুর প্রেসক্লাব সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।


