দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের
নেতাকর্মীরা ১৫ অক্টোবর বিকালে ঢাকা খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর থেকে লিফলেট
বিতরণ ও গণমিছিল কর্মসূচি পালন করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত
‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে
দিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান
সেলিমের নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করা হয়। গন মিছিলে সহস্রাধিক লোক
অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক মো: বাচ্চু শেক,উপজেলা
স্বেচ্ছাসেবক আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সী,উপজেলা
যুবদলের আহবায়ক সদস্য সচিব মাহফুজ হাসান মৃধা, যুগ্ম আহবায়ক মিঠু লস্কর,
গোপালগঞ্জ জেলা যুবদল নেতা দীপু লস্কার, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার
হোসেন ও গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নয়ন শেখসহ ইউনিয়ন বিএনপি ও
অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয়রা জানান, এই লিফলেট বিতরণ ও গণমিছিল শুধু রাজনৈতিক
কর্মসূচি নয়, এটি পরিবর্তন ও ন্যায়ের আহ্বানে জনসচেতনতা তৈরির এক মানবিক প্রয়াস।
তৃণমূল পর্যায়ে এই কর্মসূচি মানুষের মনে নতুন আশা ও আগ্রহ জাগিয়েছে।


