দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের লোহাইর গ্রামে লোকাল বাস ও
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সালমান মোল্লা (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত
হয়েছেন। এ ঘটনায় পরশ শেখ (১৭) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
বিকেলে উপজেলার লোহাইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান মোল্লা ওই গ্রামের সহিদ মোল্লার
ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালমান মোল্লা মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে মেইন সড়কে ওঠার
সময় বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে
মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সালমান মোল্লার মৃত্যু হয়।
এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী একই গ্রামের আলমাস শেখের ছেলে পরশ শেখ (১৭) গুরুতর আহত
হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি
হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নিহত ও আহত দুজনেরই
বাড়ি মুকসুদপুর উপজেলার লোহাইর গ্রামে।দুর্ঘটনার খবর পেয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ
(ওসি) আব্দুল আল-মামুন ও এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনেন।


