দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাপ রাজার বিলে (হাজাম বাড়ীর
পূর্বে) নিজের জমি হতে পাথরাইল (কালিদারপাড়) গ্রামের মৃত আবু সাম মোল্লার ছেলে নজরুল
ইসলাম মোল্লা (৬০) ভেকু দিয়ে মাটি কাটতে ছিল। সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্থানীয় সরকার
(ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯ (২) ধারায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং জমি
হতে যে পরিমান মাটি কাটা হয়েছে দুই দিনের মধ্যে উক্ত মাটি পুরনের নির্দেশ দেন।


