দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয় ২০২৫ শ্রেষ্ঠ গুনী শিক্ষক
নির্বাচিত হন উপজেলা মহারাজপুর ইউনিয়নের ৪৮ নং সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম বাকী। উপজেলা সভাকক্ষে ,উপজেলা নির্বাহী
অফিসার পলাশ কুমার দেবনাথ সভাপতিত্বে শ্রেষ্ঠ গুনি শিক্ষক যাচাই-বাছাই ও
সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সকল দিক বিবেচনা
পূর্বক এ পদক প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব উপজেলা
প্রাথমিক শিক্ষা অফিসার এম,এ নাঈম প্রমুখ। উপজেলায় ১৯৯টি সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ গুনী প্রতিযোগিদের বাছাই করে উপজেলা পর্যায়ে
শ্রেষ্ঠ গুনী শিক্ষক (পুরুষ ) হিসাবে নির্বাচিত করেছেন। উপজেলায় প্রশাসন
বাছাই কমিটি বিভিন্ন দিক পর্যালোচনা করে অংশ গ্রহণকারী ৪৮ নং
মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুনি শিক্ষক নুর ইসলাম বাকীকে। উল্লেখ্য
এর আগে বিভিন্ন ক্যাটাগরী পেয়েছেন কয়েএকবার কাপ শিক্ষক, শ্রেষ্ঠ বিদ্যালয়
নির্বাচিত হয়েছে ২০১৯ সালে জাতীয় প্রাথমিক শিক্ষক পদক তিনি,
২০২৩,২০২৪ সালে জাতীয় শিক্ষক পদক-তে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক
নির্বাচিত হয়েছিল। ২০২৫ শ্রেষ্ঠ গুনী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে। ২৭/৫/
১৯৯৯ সালে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম যোগদান করেন। অদ্যাবধি সে সুনামের
সাথে তার পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান বিদ্যালয়ে
তিনি১১/৮/২০০৯ সালে বদলি হয়ে এসে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়টির
চিত্র পাল্টে ফেলেন।
প্রধান শিক্ষক হিসেবে সহকর্মী, শিক্ষার্থী,অভিভাবক ও
এলাকাবাসীর কাছে সে জনপ্রিয় হয়ে উঠেন। তার অসাধারণ ব্যবহার ও আন্তরিকতার
কারণে অনেক বিত্তবান ও প্রবাসী বিভিন্ন সময়ে তার বিদ্যালয়ের প্রান্তিক
পরিবারের শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসেন। তার উদ্যোগে দরিদ্র
শিক্ষার্থীরা,শিক্ষা উপকরণর্, পেয়ে থাকেন। তিনি বছর শেষে কর্মে তৎপর সহকারী
শিক্ষকদের ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। সার্বিকভাবে তার
বিদ্যালয়টি সত্যিই প্রশংসার দাবিদার। যে যেন তার কর্মের মাধ্যমে বিদ্যালয়টিকে
রোল মডেল বিদ্যালয় হিসেবে সর্বত্র তুলে ধরতে চায় বিদ্যালয় ২৪৪ জন শিক্ষার্থী
রয়েছে ৫ম শ্রেণী শতভাগ পাস।


