মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ নেতার দল থেকে পদত্যাগ

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ):

গোপালগঞ্জের মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। পদত্যাগকারী নেতা হলেন মুকসুদপুর পৌর  আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল শেখ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মোঃ কামরুল শেখ বলেন, “আমি  পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের  যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলাম।  

আমি মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সকল প্রকার পদ থেকে অদ্য ১৫/১১/২০২৫ ইং তারিখ হইতে অব্যাহতি নিলাম। আজ থেকে আওয়ামীলীগের সঙ্গে আমার আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতে ও থাকবে না।  আমি দৃঢ়ভাবে জানাইতেছি যে, আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগনের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকার থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে আমি ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।

পূর্ববর্তী নিবন্ধ২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৮ দিন
পরবর্তী নিবন্ধআবারও ডিআরইউর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন আমাদের সময়ের জিয়াদুল ইসলাম