দেলোয়ার হোসেন,স্টফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে আলিফ (২) নামে এক শিশু নিহত হয়েছে।শনিবার
(২০) জুন সকালে মুকসুদপুর পৌরসভার লখাইচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলিফ লখাইরচর
গ্রামের লাবু শেখের ছেলে।
পরিবার সুত্রে জানাযায়, সকালে শিশু আলিফ ঘর থেকে বের হয়ে খেলা
করছিলো। এসময় সকলের চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা কের।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন ঘটনার
সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে মৃত্যু হয়, পরে তার
মরদেহটি পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।


