দেলোয়ার হোসেন (মুকসুদপুর) গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শপথ পাঠ অনুষ্ঠান হযেছে। উপজেলা প্রশাসন,সমাজসেবা কার্যলয় ও মহিলা কিষয়ক অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ২৬/জুলাই শনিবার সকাল শপথ পাঠ ও আলোচনা সভা অনূষ্ঠিত হয়।
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অংশ গ্রহন করেন মুকসুদপুর উপজেলায় বিভিন্ন স্কুল, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিগন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম সোভন, দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকিয়া বেগম, জুলাই কন্যা তাহমিনা আক্তার।
অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোশাররফ হোসেন। শপথ বাক্য পাঠ করান মহিলা বিষয় কর্মকর্তা লায়লা রহমান। মুকসুদপুরউপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খেলার সরঞ্জাম বিতরণ করেন।


