মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে  বিজ(বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)’র শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)  সকালে উপজেলার বনগ্রাম মধ্য পাড়ায় বাটিকামারী ব্রাঞ্চ শাখা উদ্বোধন হয়।

এসময় সুবিধাভোগী সালমা বেগমকে তিন লাখ টাকা ঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজের সহকারি পরিচালক (টিম-৩) প্রধান কার্যালয় ঢাকার মিজানুর রহমান।

গোপালগঞ্জ জোনের সিনিয়র জোনাল ম্যানেজার  শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের সাব জোনাল ম্যানেজার এস এম জাহাঙ্গীর আলম,  গোপালগঞ্জ জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মোস্তাক আহমেদ, কিশোর কিশোরী প্রোগ্রাম অফিসার মামুনুর রশিদ, মুকসুদপুর সদর শাখার একাউন্টেন্স লাকী আক্তার, সাংবাদিক মেহের মামুন, ভবন মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুরের সিনিয়র শাখা ব্যবস্থাপক জিএম ইকলাছ উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন
পরবর্তী নিবন্ধমক্কা ও জেদ্দায় হামলার আশঙ্কায় সতর্কতা