দেলোয়ার হোসেন,স্টফ রিপোটার

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা
কর্মসূচির আওতা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,
সার, বিভিন্ন ফলজ ও বনজ চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ
কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রবিবার (৫ জুলাই) উপজেলা পরিষদ
মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি
গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিম বক্তব্যে বলেন,
সরকারের কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতায় কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রণোদনা কর্মসূচি
বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, এ কর্মসূচির আওতায়
মুকসুদপুর উপজেলার ২৭১টি গ্রামের ৪ হাজার ৪০০টি কৃষক পরিবারের
মাঝে বিভিন্ন প্রজাতির চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হবে। তিনি
কৃষকদের এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার এবং বিতরণকৃত চারার
পরিচর্যার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে সরকারের
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায়
২৫ কোটি চারা বিতরণ করা হবে। এ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা,
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং
টেকসই পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
মাহমুদ আশিক কবির বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর, গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ আবুল বাসার
মিয়া,উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবিরুল ইসলাম, উপজেলা
কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মুকসুদপুর উপজেলা
বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল
ইসলাম রাজু, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন
প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা
ইসলাম, উপজেলা যুব উনয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ,
মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস,
সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক
মো. বাচ্চু শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপব, সদস্য
সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ
ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন মুক্তা, দপ্তর
সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোলা, ক্রীড়া
সম্পাদক বাবুল শেখ, সদস্য নূর আলম শেখ ও মিরান গাজীসহ উপজেলা
প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক
ও সুধীজন।
অনুষ্ঠান শেষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি
প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার, বিভিন্ন ফলজ ও বনজ চারা
এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
মুকসুদপুর গোপালগঞ্জ


