দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
হয়েছে।বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার
আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাজার তদারকি, যানজট নিরসন এবং
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম
রাজু, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান মোল্যা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা
ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঈদকে সামনে রেখে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।


