মুকসুদপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে নারী ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । বুধবার (০২ জুলাই)  দুপুরে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামের রাবিয়া আক্তার (৩২) কে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মুকসুদপুর থানায় সোপর্দ করা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত রাবিয়া আক্তার উপজেলার গোপ্তরগাতী গ্রামের মেহেদী শিকদারের স্ত্রী। মামলা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মোঃ মহসিন, মুহাম্মদ রেজাউল করিম, সিপাই সর্ব জনাব দিপংকর মজুমদার, মোহাম্মদ মিজানুর রহমান, মেহেদী হাসান, শেখ নজরে ইমাম, সিরাজুল বেপারী এবং রূপা খাতুন এদের সমন্বয়ে একটি রেডিং টিম নিয়ে উপজেলার গোপ্তরগাতী গ্রামের আসামী রাবিয়া আক্তার (৩২) এর বাড়িতে ঘেরাও করলে রাবিয়াকে তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।

মুকসুদপুর থানা ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়ের হয়েছে, আসামীকে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনরসিংদীতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর পলিসি সার্ভিস সেন্টারের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে: সালাহউদ্দিন