দেলোয়ার হোসেন,মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে আনন্দ-উচ্ছ্বাস আর প্রতিযোগিতার রঙে রাঙা হয় উঠেছিল
ঐতিহ্যবাহী মুকসুদপুরের সরকারি সাবের মিয়া জসিমদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয় মাঠ ।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান
অতিথি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদ আশিক কবির, ক্রীড়া
প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্ভোদন করার সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পড়াশোনার
পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে।

” ক্রীড়া প্রতিযোগিতা সভাপতিত্ব করেন সরকারি সাবের মিয়া জসিমদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি
মোহাম্মদ আবুল হাসনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম
শোভন।
মুকসুদপুর থানা তদন্ত ওসি মতিয়ার রহমান, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম
বিলায়েত মিয়া, বিআরডিবি’র সাবেক সভাপতি বাহার মিয়া, সমাজসেবক মিজান মিয়া
সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই
জাম্প, চামচ দৌড়, মোরগ দৌড়সহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি
খেলায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের উচ্ছ্বাসে মাঠজুড়ে তৈরি হয়
উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, যা পুরো আয়োজনকে আরও
প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে। সহকারী শিক্ষক শুকদেব পোদ্দারের সঞ্চালনায় প্রতিযোগিতা মোট
৬০ টি ইভেন্টে খেলাধুলা হয় অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফল ভাবে সম্পন্ন হয়।


