মেহের মামুন, মুকসুদপুর :

গোপালগঞ্জের মুকসুদপুরে অপহরণের একদিন পরে ১৯ মাস বয়সী শিশু রুপাকে উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ। এই ঘটনায় অপহরণকারী দুলাল হাওলাদার (৩৩) কে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া শিশু রুপা আলীপুর গ্রামের মিটুল শিকদারের মেয়ে। এব্যাপারে মুকসুদপুর থানায় নভেম্বর নিয়মিত মামলা দায়ের হয়েছে, মামলা নং ১১।
বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) বিকালে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামালের নেতৃত্বে এস আই অনক ঘোস, এস আই আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলদিয়া বাস টার্মিনাল থেকে ঘোয়ালন্দ ঘাট থানা পুলিশের সহযোগিতায় অপহরণকারী দুলাল হাওলাদারকে আটক করেন এবং অপহরণকৃত শিশুকে উদ্ধার করে।
পুলিশ ও ভূক্তভোগীদের সূত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার আলীপুর গ্রামের মিটুল শিকদার পেশায় গাড়ীর হেলপার। হেলপারের কাজ করার সুবাধে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চরহুগলাবুনিয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে দুলাল হাওলাদারের সাথে পরিচয় হয়। কিছুদিনে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। এবং মিটুল শিকদারের বাড়ীতে অপহরণকারী বন্ধু একাধিক বার বেড়াতে আশে। সর্বশেষ বার বেড়াতে এসে দুলাল হাওলাদার ৫ নভেম্বর বিকালে মিটুল শিকদারের কন্যা রুপা (১৯ মাসকে) তার নিজবাড়ী থেকে অপহরন করে নিয়ে যায়।
তাৎক্ষনিক ভাবে মিটল শিকদার মুকসুদপুর থানায় এসে ব্যাপারটি জানালে, আটককৃত দুলাল হাওলাদারের কথা মোতাবেক দৌলতদিয়া এলাকা থেকে অপহরণ হওয়া রুপাকে উদ্ধার করা হয়। মুকসুদপুর থানার ওসি মোঃ মোস্তফা কামাল জানান, অপহরণের একদিন পরে ১৯ মাস বয়সী শিশু রুপাকে উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ। এই ঘটনায় অপহরণকারী দুলাল হাওলাদার (৩৩) কে গ্রেপ্তার করা হয়েছে।


