ভারতের আধিপত্যে ভাগ বসাতে পাকিস্তানের নতুন অস্ত্র

ইভান নির্জন,

ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্ক যখন দিনে দিনে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে এমন সময় পাকিস্তান নৌবাহিনীর হাতে নতুন হাঙ্গর ক্লাসের সাবমেরিন হস্তান্তর করেছে চীন। ১লা মে আনুষ্ঠানিক ভাবে পাকিস্তান নৌবাহিনীর কাছে হস্তান্তর করে পিপলস লিবারেশন আর্মির বিশেষ দল। এসময় উপস্থিত ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান এবং সরকারের মন্ত্রীদের একাংশ। পাকিস্তান নৌবাহিনী বেশ কয়েকবছর আগেই চীনের কাছে অর্ডার করে এই বিশেষ অস্থ। লক্ষ্য ভারত মহাসাগরে ভারতের আধিপত্য কমানো।

২০১৮-২০২০ সালের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে চলমান কিছু সংঘর্ষ এবং যুদ্ধে একাধিক বার পাকিস্তানের সাপ্লাই চেইন নষ্ট করার জন্য করাচি বন্দরের উপর অবরোধ দেয়ার চেষ্টা চালায় ভারত। প্রতিবারই পাকিস্তান নৌবাহিনী শক্ত অবস্থান নিয়ে ভারতকে রুখে দেয়। তবে সমসাময়িক সময়ে ধরা পরে পাকিস্তান নেভির পানির নিচের দুর্বলতা।

ভারতের কাছে যেখানে পৃথিবীর অন্যতম কিছু শক্তিশালী সাবমেরিনের এক বিশাল বহর রয়েছে সেখানে পাকিস্তানের কাছে ছিল অগাস্টা ক্লাসের বিভিন্ন ভেরিয়েন্টের ৫ টি পুরানো সাবমেরিন। যেগুলো নিয়ে ভারতকে পানির গভীরে মোকাবেলা করা বেশ ঝুকির কাছে। তখন পাকিস্তান সরকার অনেক যাচাই বাছাই করে চীনের টাইপ ৩৯বি ক্লাস সাবমেরিনের একটা পাকিস্তানি ভেরিয়েন্ট বাছাই করে যাতে থাকবে পাকিস্তানের নিজস্ব কিছু প্রযুক্তি এবং সেই সাথে গোপন অনেক স্ট্রাটেজিকাল অপারেশন ক্যাপাবিলিটিস।

তখন ডিজাইন করা হয় হাঙ্গর ক্লাসের ডিজেল ইলেক্ট্রিক এটাক সাবমেরিনের। এই সাবমেরিন গুলো পানির উপরে চলাকালীন সময় ডিজেল জেনারেটরের মাধ্যমে শক্তি উৎপাদন করে এবং পানির নিচে ইলেক্ট্রিক ব্যাটারির মাধ্যমে শক্তি উৎপাদন করে নিজের কাজ করে। এই সাবমেরিন গুলোর মধ্যে AIP নামক একধরনের বিশেষ প্রযুক্তি আছে যা ভারতের বেশির ভাগ সাবমেরিনের মধ্যে নেই। AIP মানে এয়ার ইন্ডিপেন্ডেন্ট পারপালশন সিস্টেম।

এর মাধ্যমে সাবমেরিন নিজের প্রয়োজনীয় বাতাস ও অক্সিজেন পানির নিচেই উৎপাদন করতে পারে। এক্ষেত্রে কৃত্রিম পদ্ধতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন উৎপাদন করা হয়। এই অক্সিজেন ডিজেল ইঞ্জিন চালানো এবং সাবমেরিনের মধ্যে অবস্থানরত সাবমেরিনারদের বেঁচে থাকার প্রধান সহায়ক হিসেবে কাজ করে। এর ফলে এই সাবমেরিন গুলো পানির নিচে ১৫ দিনের বেশি একটানা অনায়াসে থাকতে যেখানে সাধারন সাবমেরিনগুলো ৩-৪ দিন থাকতে পারে।

এই সাবমেরিন একসাথে ১৮ টি টরপেডো বহন করতে পারে যার প্রতিটিতে ৩৫০ কেজি বিষ্ফোরক থাকে। এছাড়া ৩৪ টি নেভাল মাইন বহন করতে সক্ষম। যদিও সাবমেরিনের বেশির ভাগ শক্তিমত্তা গোপন রাখা হয় তবুও বিশেষজ্ঞদের ধারনা এই সাবমেরিন থেকে বাবুর সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল নিক্ষেপ করা যাবে। এই সাবমেরিনের সংযোজনে পাকিস্তান নৌবাহিনী এক অনন্য উচ্চতায় পৌছে গেছে। তাদের Blue Watar ক্যাপাবিলিটি বেড়েছে বহু গুণে।

পূর্ববর্তী নিবন্ধসব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পরবর্তী নিবন্ধশারী‌রিক অক্ষমতাকে হার মানাবে খুবি শিক্ষার্থীদের স্মার্ট হুইল চেয়ার