বাংলাদেশ থেকে হিমায়িত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস এবং মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার।

বৃহস্প‌তিবার (১৫ ডিসেম্বর) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাসের জানায়, কুয়েত সরকার বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর আগের যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউত্তরায় আগুনে নিহত বেড়ে ৬
পরবর্তী নিবন্ধহাসপাতালে সৌদি বাদশাহ সালমান