বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন রোধে পদক্ষেপ নিতে জাতিসংঘের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার টুর্ক বলেন, বাংলাদেশে জোরপূর্বক গুমের জন্য এই প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এটি ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত।

হাইকমিশনারের মতে, বাংলাদেশের পূর্ববর্তী সরকারের সময়ে জোরপূর্বক গুম ও নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিচারের প্রক্রিয়া শুরু হওয়া জবাবদিহির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। যাদের মধ্যে আছেন ডিজিএফআইয়ের কয়েকজন সাবেক মহাপরিচালক এবং র‍্যাবের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধরাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
পরবর্তী নিবন্ধসকাল ১০টায় এইচএসসির ফল প্রকাশ