বগুড়া-৬ আসনে লড়বেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন থেকে ভোটের মাঠে নামবেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বগুড়া-৬ হলো জাতীয় সংসদের ৩০০ টি নির্বাচনী এলাকার একটি। এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৪১ নম্বর আসন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে অংশ নেন। সবগুলো আসনে থেকে জয়ী হওয়ার পরও তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেচে নেন ও এর ফলে বাকি দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এপ্রিল ২০০৯ সালের উপ-নির্বাচনে বিএনপির জমির উদ্দিন সরকার নির্বাচিত হন। তবে এবার বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন তারেক রহমান।

২০০৮ সালের পর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হন আওয়ামী লীগের রাগিবুল আহসান রিপু। পরে এ আসন মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ছেড়ে দেওয়া হলে নৌকার প্রার্থী রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

পূর্ববর্তী নিবন্ধডিবিএ পরিচালনা পর্ষদ নির্বাচনে ১৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাইফুল ইসলাম পুনরায় প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধএনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে : সারজিস আলম