বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমেছে

নিজস্ব প্রতিবেদক

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিদায়ী অর্থবছরের চেয়ে ১ হাজার ৩১৬ কোটি টাকা কম।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

প্রস্তাবিত বাজেটে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সার্ভিসের জন্য বাজেট ধরা হয়েছে ৩৮ হাজার ৭২৮ কোটি টাকা, অন্যান্য সার্ভিসের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১ হাজার ৯২৩ কোটি টাকা এবং সশস্ত্রবাহিনী বিভাগের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৪৭ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রতিরক্ষায় বাজেট ধরা হয়েছিল ৩৯ হাজার ২৩৯ কোটি টাকা।

এর আগে দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। এই বাজেট চলতি (২০২৪-২৫) অর্থবছরের বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এবারই প্রথমবারের মতো বিগত অর্থবছরের তুলনায় নতুন বাজেটের আকার কমল।

পূর্ববর্তী নিবন্ধমূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে ধরে রাখার টার্গেট
পরবর্তী নিবন্ধযেসব পণ্যের দাম কমতে পারে