পাবনায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ভাঙ্গুড়া স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন, লাগেজ ভ্যানের বগি ও একটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধআবু সাঈদ হত্যা : ৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে গির্জায় হামলা-অগ্নিসংযোগ, হামলাকারীসহ নিহত ৫