পপুলার লাইফের সাতক্ষীরা অঞ্চলের বীমা গ্রাহকর বীমা দাবীর ২ কাটি ৭৩ লক্ষ টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএসসি’র সাতক্ষীরা অঞ্চলের বীমা গ্রাহকদের ২ কোটি ৭৩ লক্ষ ২১০ টাকার বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।

আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পনির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ- ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদারসহ অন্যান্যরা।সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর ২ কোটি ৭৩ লক্ষ ২১০ টাকার চেক হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ