ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি এলাকায় বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, ধানমন্ডি কলাবাগানে কাঁঠাল বাগান এলাকায় কাঞ্চন টাওয়ার নামক ১০তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আমরা সকাল ৮টা ২০ মিনিটে সংবাদ পেয়ে ৮টা ৩১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ শুরু করে।

ফায়ার স্টেশনের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হয়। স্থানীয়ভাবে হাসপাতালে পাঠানো হয়। পরে ৮টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধলালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে: ট্রাম্প