ধানমন্ডিতে আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি ১০ নম্বরের এ ব্লকের একটি ১৪ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ৪৮ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানান। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারুল ইসলাম বলেন, ধানমন্ডি ১০ নম্বরের এ ব্লকের একটি ১৪ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে প্রয়োজন না হওয়ায় সেগুলো ফিরে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত