দ্বিতীয় ইনিংসের শুরুতেই হাসানের আঘাত

ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়েছে অস্ট্রেলিয়া। নিজের প্রথম ওভারেই স্বাগতিকদের ওপেনার জেইক ওয়েদারল্ডকে ফিরিয়ে দিয়েছেন হাসান মাহমুদ।

ওভারের চতুর্থ বলে অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথের ডেলিভারি ছিল। অফ সাইডে খেলতে চেয়েছিলেন ওয়েদারল্ড।

তবে বলটা শরীরের খুব কাছে থাকায় ঠিকমতো শট খেলতে পারেননি। নিচের কানায় লেগে বল সোজা গিয়ে আঘাত করে স্টাম্পে।
তিন বল খেলে কোনো রান না করেই ফিরেছেন ওয়েদারল্ড। নিজের প্রথম ওভারেই উইকেট নিয়ে দারুণ শুরু করেছেন হাসান।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৩ ওভার শেষে রান ১ উইকেটে ১২ রান।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশের ৪২৬ করে। আর তাতেই ২২৮ রানের লিড নিয়ে এখন ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে।

পূর্ববর্তী নিবন্ধ২১৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধরামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়