দুদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি বলেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই। যারা ঘটনা ঘটিয়েছেন তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় বাড়িভাড়া নির্ধারণ করে দেবে উত্তর সিটি: প্রশাসক এজাজ
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার আমৃত্যু রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে রাষ্ট্রপক্ষ