তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

তেলের দাম ব্যাপকভাবে হ্রাস পাওয়ার পূর্বাভাস দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে।

সোমবার (১২ অক্টোবর) ওহাইওর ইয়ংস্টাউনে এক নির্বাচনী সভায় মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।

৩ নভেম্বরের কংগ্রেসীয় মধ্যবর্তী নির্বাচনের আগে প্রচারণা চালানোর সময় তিনি এ কথা বলেন।
ইরানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায় কিন্তু কীভাবে তা করতে হয় তা জানে না।

ইরানকে সন্ত্রাসবাদের এক নম্বর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দিতে পারে না।

তিনি বলেন, এই মুহূর্তে তাদের (ইরান) কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই, কোনো বিমানবিধ্বংসী ব্যবস্থা নেই, বিশ্বের যে কোনো দেশের তুলনায় তাদের দেশে সবচেয়ে খারাপ মূল্যস্ফীতি চলছে, তাদের কোনো টাকা নেই।

সূত্র: আল-জাজিরা

পূর্ববর্তী নিবন্ধসৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, যেতে পারেননি ৫৪১৮ যাত্রী
পরবর্তী নিবন্ধসীমান্তবর্তী পূজামণ্ডপে নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন