ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪৮

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৭১৬ জনে দাঁড়িয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৭৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫১ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৯৭ জন।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধসবার জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের