ঠাকুরগাঁও-১ আসনে বিশাল ভোটের ব্যবধানে মির্জা ফখরুলের জয়

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিশাল ভোটের ব্যবধানে ৯৫ হাজার ৪৯১ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৮৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি মোট ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৩৩টি ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান বিজয়ী 
পরবর্তী নিবন্ধজাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি