টানা তিনদিন মৃত্যুশূন্য দেশ, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬৫

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়নি কারও।

দেশে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জন। আর মৃত্যুর সংখ্যা আগের মতোই রয়েছে ২৯ হাজার ১১৮।

শনিবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৩৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৩৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৬ শতাংশ।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০১৯ সালের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান জয়ের জন্য খেলেনি : শোয়েব আখতার
পরবর্তী নিবন্ধজার্মানি থেকে ১৫শ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছেছে