জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।

তাকে এই নিয়োগ দিয়ে বুধবার (২১ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭’-এর বিধি ৩ (২) (ক)-এর বিধানমতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমানবতাবিরোধী অপরাধে জয়-পলকের বিচার শুরু
পরবর্তী নিবন্ধরিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল