জনতা ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জনতা ব‌্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় শাখা ব‌্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত।

২৫ জুলাই শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব‌্যাংকের চেয়ারম‌্যান মুহঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন ব‌্যাংকের ব‌্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ও উপব‌্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম।

ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব‌্যবস্থাপক ফারজানা খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ময়মনসিংহ বিভাগের এরিয়া প্রধানগণ ও অন‌্যান‌্য নির্বাহীবৃন্দ এবং শাখা ব‌্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধময়মনসিংহে ড. ইউনূসের মানহানির মামলা বাতিলের রায় বহাল
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত