ছাতকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর নিহত 

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহীর। বৃহস্পতিবার বিকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান নামক স্থানে পিকাপ ভ্যানের ধাক্কার এ দূর্ঘটনা ঘটেছে।

দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় আবু সালেক (২৯)। সে বিশ্বম্ভরপুর উপজেলার আমরিয়া গ্রামের মকবুল হোসেনের পুত্র। নিহত আবু সালেক সিলেট মেট্রো -ল – ১২-০৩৫৯ মোটরসাইকেল যোগে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল।

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ঘটনাটির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত ২৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্স ফরঅফিসার্স (ব্যাচ ০৮/২৫) শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
পরবর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের উদ্দেশ্যে রূপালী ব্যাংকে প্রস্তুতি সভা