নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে একে একে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আমাদের ৫টি ইউনিট সেখানে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও ফায়ার সার্ভিসের কাছে আসেনি।


