গ্যাসের সংকটে স্থবির চট্টগ্রাম, বাড়ছে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের তীব্র সংকটে চট্টগ্রামের শিল্পকারখানার উৎপাদন কার্যত থমকে গেছে। কোথাও উৎপাদন সক্ষমতার অর্ধেকের নিচে নেমেছে, আবার কোনো কোনো কারখানায় পুরোপুরি বন্ধ রয়েছে উৎপাদন।

গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনও।শিল্পের পর এবার সংকটের বড় ধাক্কা লেগেছে পরিবহন খাতে। নগরের বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের।

কোথাও দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, আবার কোথাও গ্যাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে চালকদের। এতে সড়কে গণপরিবহনের সংখ্যা কমে গিয়ে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

একদিকে কারখানার উৎপাদন বন্ধ, অন্যদিকে পরিবহন সংকট- সব মিলিয়ে চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ড ও নগরজীবনে এর প্রভাব পড়তে শুরু করেছে। গ্যাসের জন্য দিনের বড় একটি সময় স্টেশনে অপেক্ষা করায় আয় কমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশাচালকেরা।

বৃষ্টি উপেক্ষা করে সকাল ৬টায় গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন সিএনজি অটোরিকশাচালক নুরুল আলম। এক-দুই ঘণ্টা নয়, টানা ছয় ঘণ্টা অপেক্ষার পরও তার গাড়ির সিরিয়াল এগোয়নি। দুপুর ১২টা বাজলেও গ্যাসের দেখা মেলেনি।

পূর্ববর্তী নিবন্ধহাসিনাকে প্রত্যর্পণ না করলে তারেক রহমান ভারত সফর করবেন না