দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আ.লীগের ঘাঁটিতে জয়পেলো ৩০বছর পর ধানের
শীষ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনের মোট ১৩৮টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বেসরকারিভাবে ফলাফল
ঘোষণা করেন। বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-
সাংগঠনিক সম্পাদক মো: সেলিমুজ্জামান মোল্যা (ধানের শীষ) প্রায় ৬৮,৮৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বদ্বী, গণঅধিকার পরিষদের মো:
কাবির মিয়া (ট্রাক) পেয়েছেন ৫৩,৯৬১ ভোট। প্রতি কেন্দ্রের এজেন্ট রিপোর্ট ও পোস্টাল ভোট
অনুযায়ী সেলিমুজ্জামান তার নিকটতম প্রতিদ্বদ্বীর তুলনায় ১৪,৯০৬ ভোটে এগিয়ে
আছেন।অন্যান্য প্রধান প্রার্থীর ভোটের বিবরণআব্দুল হামিদ (দাঁড়িপাল্লা) ৩৩,৭৭৩ ভোট আশরাফুল আলম শিমুল (ফুটবল) ২০,৯৪৩ ভোট
এই আসনে মোট ভোটার ছিলেন ৩,৯৯,৫১০ জন, এবং ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১৩৮টি।
উল্লেখযোগ্য, এই আসনে পূর্বে শুধুমাত্র ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী এফ.ই.
শরফুজ্জামান জাহাঙ্গীর বিজয়ী হয়েছিলেন।নির্বাচন এলাকায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে
সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে প্রকাশিত এই ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও
সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। তবে সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা
করা হবে সকল কেন্দ্রের ফল প্রকাশের পর।


