গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

হবিগঞ্জের ডিসি ড. জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। আর গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি নিয়োগ পেয়েছেন। চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর
পরবর্তী নিবন্ধঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন