কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২১ জুন) এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।

নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পাঁচ প্রবাসরি মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এই পাঁচ প্রবাসীর মৃত্যুতে কাতারে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি সিলেটে নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশের মাটিতে তারেক রহমান