দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

এখনও দেশে ঘাপটি মেরে ষড়যন্ত্র চালাচ্ছে। বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়
গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব ষড়যন্ত্রকে মুকাবেলা করব আগামী জাতীয়
সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের
শীষ প্রতীকে নির্বাচিত করতে হবে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে । শুক্রবার
(১৭অক্টোম্বর) বিকাল মুকসুদপুর উপজেলার পাটকেলবাড়ী নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান
অতিথির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান
সেলিম বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলার পাটকেলবাড়ী আবহমান গ্রাম -বাংলার লোকজ ঐতিহ্যকে
ধারন করে এক মনোমুগ্ধকর প্রতিযোগিতামূলক নৌকা বাইচ উৎসবমুখের পরিবেশে
ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখার জন্য নদীর দুপাড় প্রত্যন্ত অঞ্চলের দর্শকদের সাথে যুক্ত হয়েছিল
তাদের দূর-দূরান্তের আত্মীয়-স্বজনরা রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হলে ও তাদের মনে আনন্দের কোন
কমতি ছিল না উজানী বাটকেলাড়ী সংলগ্ন কুমার নদে শুক্রবার (১৭অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত
হলো উজানী ইউনিয়ন পাটকেলবাড়ীর বাবু বিশ্বাসের উদ্দ্যেগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
প্রতিযোগিতা ও গ্রামীণ আয়োজন করেন। নদীর দুই পাড়ে লাক্ষো মানুষের ঢল নেমেছিল এই
আয়োজনকে ঘিরে। দুপুর থেকেই নদীপাড়ে জড়ো হতে থাকে আশপাশের গ্রামের মানুষ শতট্রলার ।
বিকেলের দিকে নৌকা বাইচ শুরু হলে তুমুল উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
একেকটি নৌকায় ২৫-৩৫ জন মাঝি দাঁড় টেনে ছুটে চলেন নদীর বুক চিরে। মাঝিদের
একসঙ্গে ঢাক-ঢোলের শব্দ আর দর্শকদের করতালি মিলে কুমার নদ তখন উৎসবে পরিণত হয়।
এদিন প্রতিযোগিতায় অংশ নেয় মুকসুদপুর, কাশিয়ানী ও রাজৈর উপজেলার বেশ কয়েকটি দল।
প্রতিটি নৌকা ছিল রঙ-বেরঙের সাজে সজ্জিত। মাঝিরা দাঁড় টানার পাশাপাশি লোকগান
গেয়ে দর্শকদের মাতিয় রাখেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ব্রিজ ও এলএডি টিভি
পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর: উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম,সাধারণ
সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুল্টু বিশ্বাস সাধারণ
সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা
সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল ফকির,
সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ননী গোপাল মন্ডল, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম
শরীফ, পৌর বিএনপির সহ-সভাপতি মো. রুস্ম মোল্যা, ননিক্ষির ইউনিয়ন বিএনপির সভাপতি
সামাদ হোসেন । পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন,দেলোয়ার হোসেন দপ্তর
সম্পাদক আসাদ মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক
কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক মো. সাইফুজ্জামান লিটন, উপজেলা
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান
রইন, সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর, প্রমুখ । বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক
নেতাকর্মী।নৌকা বাইচকে ঘিরে নদীর পাড়ে বসে ছোটখাটো মেলা। সেখানে মিষ্টি, ঝালমুড়ি, খেলনা,
গ্রামীণ হস্তশিল্পসহ নানা পণ্যের দোকান বসে। ফলে প্রতিযোগিতা ছাড়াও এলাকাজুড়ে
সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সঞ্চালয়না করেন পাটকেলবাড়ী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক
মেহেদি বিশ্বাস।


