নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধনের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে।
যেভাবে অনলাইনে ফল জানা যাবেশিক্ষা বোর্ডের ফলাফলবিষয়ক ওয়েবসাইট https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd থেকে ফল জানা যাবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।প্রতিষ্ঠানপ্রধানদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করে প্রকাশের জন্য নির্ধারিত ওয়েবসাইটের ‘Result’ কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বরের মাধ্যমে ফল সংগ্রহ করতে বলা হয়েছে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, এরপর একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের ১২৩৪৫৬ রোল নম্বরের পরীক্ষার্থীকে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।


