ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভাপতিত্ব করেন।

সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চলছে, প্রয়োজনে নেওয়া হবে বিদেশে