ইরানের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে, যা হবে ‘অভূতপূর্ব’।
শুক্রবার (১৪ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘আগামী সপ্তাহে আরও ঘোষণার জন্য অপেক্ষা করুন।
কারণ আমরা কোনো দেশের ওপর অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ নিতে যাচ্ছি।’তিনি বলেন, এটি হবে এমন এক অর্থনৈতিক বিচ্ছিন্নতার সমন্বয়, যা বিশ্ব আগে কখনো দেখেনি।
হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত থাকবে। এর ফলে ইরানের বন্দরগুলো দিয়ে কোনো কিছু প্রবেশ বা বের হতে পারবে না।


