আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ব্যাংকিং অবকাঠামো গড়ে তোলা এবং
গ্রাহকদের জন্য আরও নিরাপদ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস)
আপগ্রেডেশনের কার্যক্রম চলমান রয়েছে। গত ৩০ জানুয়ারি ২০২৬ থেকে ব্যাংকে
সিবিএস আপগ্রেডেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ব্যাংকিং খাতে চলমান প্রযুক্তিনির্ভর রূপান্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং
আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা প্রদানের উদ্দেশ্যে সিবিএস
আপগ্রেডেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকের তথ্যপ্রযুক্তি
অবকাঠামো আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যৎমুখী ডিজিটাল ব্যাংকিং সেবা
প্রদানের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।

প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২৬
থেকে শুধুমাত্র নগদ লেনদেন এবং শাখাভিত্তিক সীমিত ব্যাংকিং সেবা পুনরায় চালু
হবে। আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে আল-আরাফাহ্ধসঢ়; ইসলামী ব্যাংক এ
নিয়মিত ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি অনলাইন, মোবাইল ও অন্যান্য ডিজিটাল
ব্যাংকিং সেবাসমূহ পূর্ণাঙ্গভাবে চালু হবে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সিবিএস
আপগ্রেডেশনের বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। সিস্টেম আপগ্রেডেশন চলাকালে
গ্রাহকদের আর্থিক তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং
আন্তর্জাতিক মানসম্পন্ন সাইবার সিকিউরিটি ও ডাটা সুরক্ষা নীতিমালা
অনুসরণ করে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়নের ফলে ব্যাংকের সার্বিক কার্যক্রম আরও
গতিশীল, স্বচ্ছ, নিরাপদ ও গ্রাহকবান্ধব হবে। একই সঙ্গে লেনদেনের গতি বৃদ্ধি,
সেবার মানোন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহকদের জন্য
উন্নত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত সম্ভব হবে।

সাময়িক এই অসুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং
সকল গ্রাহক ও স্টেকহোল্ডারদের সহযোগিতা ও দোয়া কামনা করছে। আল-আরাফাহ্ই সলামী ব্যাংক আরও উন্নত, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে সর্বদাই অঙ্গীকারবদ্ধ।

পূর্ববর্তী নিবন্ধএকদিনে সোনার দাম কমলো ১২ হাজার টাকা
পরবর্তী নিবন্ধশিশু গৃহকর্মীকে নির্যাতন, স্ত্রীসহ বিমানের এমডি গ্রেফতার