নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক নারী দিবসে নারী কর্মীদের অংশগ্রহনে আলোচনা সভা
করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি। ৮ মার্চ কোম্পানীর কাওরান
বাজারস্থ প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান কার্যালয়ের সকল নারী কর্মী ও কর্মকর্তাদের উপস্থিতিতে
আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় অবলিখন বিভাগের এভিপি
ফরিদা বেগম লিটা ও সংস্থাপন বিভাগের কর্মকর্তা সাবিনা
ইয়াসমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস
এফসিএ, ডিএমডি মোঃ আবুল কাসেম, এইচআরডি প্রধান মোঃ
এনামুল হক ও তাকাফুল বীমার কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন।
অনুষ্ঠান সমন্বয় করেন জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি।
ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ নারী দিবসে নারীদের
শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল ক্ষেত্রে উন্নয়নে নারীর অংশ গ্রহন রয়েছে।
নারীর সহযোগিতা ছাড়া আমাদের ব্যক্তি, পারিবারিক ও সমাজ জীবনে
কোন উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন ন্যাশনাল লাইফে নারীদের
কর্মপযোগী পরিবেশ রয়েছে ও বিপুল সংখ্যক নারী নিয়োজিত রয়েছে।


