আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীর্ষ প্রতিকে ভোট দিয়েসরকার গঠনের সুযোগ দিন: সেলিমুজ্জামান

দেলোয়ার হোসেন,মুকসুদপুর (গোপালগঞ্জ)

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ -১ আসনের
বিএনপির মনোনিত প্রার্থী মোঃ সেলিমুজ্জামান সেলিম বলেন, আমাকে যদি ধানের শীর্ষ
প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেন
তাহলে প্রথমেই আমি মুকসুদপুরের সকল ধরনের উন্নয়নের কাজ করে যাবো এবং আমার
নির্বাচনী এলাকাকে মাদক মুক্ত করবো।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মুল্যবান
ভোটটি ধানের শীর্ষ প্রতিকে ভোটটি দিয়ে বিএনপিকে সরকার গঠনে সুযোগ করে দিবেন
বলে আমি বিশ্বাস রাখি।মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ১৪
জানুয়ারী বুধবার বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও দোয়া অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।

গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:
ওবাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির
সভাপতি আবদুল ছালাম খান ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার
সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও
সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর উপজেলা বিএনপি, গোবিন্দপুর ইউনিয়ন
ইউনিয়ন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধদাবি মানার আগ পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান