নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার পার্থে ইন্ডিয়ান ওশান ড্রাইভ এলাকায় সড়ক দুর্ঘটনায় এডিথ কওয়ান বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি নিহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
হাইকমিশনের তথ্যানুযায়ী, গত ৮ অক্টোবর সকাল পৌনে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশির মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে সংস্থাটি।
এ ঘটনায় বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন পার্থ (বিআইএসএপি) এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছে।


